আমরা পড়ি

বই পড়ে লিখো

অর্জুনা রংমা , ৮ম শ্রেণি

লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ২৬ জানুয়ারি দৈনিক ইত্তেফাকের আয়োজনে ঢাকার কলাবাগান লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় লেখা ও আঁকা প্রতিযোগিতা। এতে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহণকারীরা তাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম’ অধ্যায়টি থেকে নির্ধারিত সময়ে বই দেখে দেখে সর্বোচ্চ প্রশ্ন ও উত্তর লেখা তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । ‘আমরা পড়ি’- তে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর লেখা প্রকাশ করা হবে। 

আজ অষ্টম শ্রেণির অর্জুনা রংমা’র  লেখা প্রকাশ করা হলো।

১। কত সালে ভারত ও পাকিস্তানের জন্ম হয়?

উ: ১৯৪৭ সালে।

২। কত সালে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়?

উ:১৯৭১ সালে।

৩। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৭০ সালে।

৪। ৭ই মার্চ কী তোলার ডাক দেন?

উ: ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার।

৫। গণহত্যা কবে শুরু হয়?

উ: ২৫ শে মার্চ।

৬। কবে বাঙালি বিজয় লাভ করে?

উ: ১৬ই ডিসেম্বর।

৭। জুলফিকার আলীর সঙ্গে কার ঘড়যন্ত্র করেন?

উঃ ইয়াহিয়া খানের সাথে।

৮। কাদের ভূমিকা অগ্রণী ছিল?

উ: ছাত্রদের।

৯। কে জাতীয় পরিষদ ঘোষণা করেন?

উ: ইয়াহিয়া খান।

১০। পরিস্থিতিতে ভীত হয়ে কবে পুনরায় জাতীয় অধিবেশন আহবান করেন।

উ: ২৫শে মার্চ।

১১। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ কী ছিল?

উঃ মুক্তির সনদ।

১২। কোথায় বিশাল সমাবেশ হয়?

উ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

১৩। কারা দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন?

উঃ ডাকসু নেতৃবৃন্দ।

১৪। আওয়ামী লীগ কবে ঢাকা শহরে হরতালের ডাক দেয়?

উ: ২রা মার্চ

১৫। কবে সারা দেশে হরতাল ডাক দেয়?

উ: ৩রা মার্চ।

১৬। কখন স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়?

উ: ২রা মার্চ ১১ টায়।

১৭। কারা পতাকা উত্তোলন করেন?

উ: ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ।

১৮। কবে থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন হয়?

উ: ৩রা মার্চ থেকে।

১৯। অসহযোগ আন্দোলন কবে পর্যন্ত অব্যহত ছিল?

উ: ২৫ শে মার্চ পর্যন্ত।

২০। ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

উ: ৩রা মার্চ।

২১। পরিস্থিতি ভীত হয়ে ইয়াহিয়া খান কবে বেতারে ভাষণ দেন?

উ: ৬ই মার্চ।