শিক্ষার্থীদের পদচারণায় মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি সংবাদদাতা

শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ১৮ মাস পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে সশরীর পাঠদান। সকাল ৯টায় ক্যাম্পাস স্টেশনে পৌঁছে দিনের প্রথম শাটল ট্রেন। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা, ফাইন্যান্স, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বন ও পরিবেশবিদ্যাসহ বেশ কিছু বিভাগে সশরীরে ক্লাস শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে আগামী মাসে। বাংলা বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম শিহাব বলেন, করোনার শুরুতে যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়, তখন বেশ শঙ্কায় ছিলাম আর ক্লাসে ফিরতে পারব কি না। ক্যাস্পাসে ফিরে এখন ভালো লাগছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল বাশার বলেন, দীর্ঘ ২দুই বছর পর সশরীরে ক্লাসে ফিরলাম আমরা। শিক্ষার্থীরাও বেশ প্রাণবন্ত ছিল।