মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মদনে সোমবার রাতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক অটোবাইকচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম অন্তর (১৪)। উপজেলার নায়েকপুর ইউনিয়নের রাজদেওতলা গ্রামে এ ঘটনা ঘটে। অন্তর ঐ গ্রামের মিজান মিয়ার ছেলে। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, অন্তরের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।