লাইফ অব এ রিক্শ পেইন্টার

কাজী মাহমুদুর রহমান

সিঁড়ি প্রকাশন

প্রচ্ছদ : নিয়াজ চৌধুরী তুলি। মূল্য : ৫২০ টাকা

 

‘শেষ রাত্রে বড়দা যেন শেষবারের মতো ঘুম ভেঙে জেগে উঠল। তার নিঃশ্বাস ক্রমেই ছোট হয়ে আসছে। সেই অবস্থায় আমার দিকে স্বচ্ছ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি একটা ছবি এঁকেছিলাম সেই কতকাল আগে... ছবিটা একটা বন্ধ অন্ধকার দরোজার ছবি। দরোজাটা সুদৃশ্য... কিন্তু তার তালাটা মরচে পড়া... জীর্ণ অথচ সেটা খুলতে হবে একটা সোনার চাবি দিয়ে। সে চাবিটাও এঁকেছিলাম... দরোজার বাইরে ধুলো ময়লার মধ্যে পড়েছিল... কত খুঁজেছি... পাইনি.. তালাটা ছিল ঘৃণা... চাবিটা ছিল স্বপ্ন...

বড়দার হাত আমার হাতের মধ্যে কিছু যেন একটা খুঁজছে। আমার আঙুলটা শক্ত করে ধরে বলল, নাজু, আমি এতদিন পর আমার চাবিটা খুঁজে পেয়েছি। ঐ পুরোনো মরচে পড়া তালাটা খুলতে হবে... খুলব... দরোজাটা... আমার আত্মার দরোজা... আত্মার মধ্যেই আমার আত্মার ঘর... ওখানে আমি একটা... একটা ছবি আঁকতে চাই... আমার রং, তুলি দে... রিকশাটাও...’

ব্যতিক্রমী গল্প, বিচিত্র সব চরিত্র, ফেঞ্চ ভাষায় সংলাপ এবং ফরাসিদের চমত্কার ইংরেজি উচ্চারণ সব মিলিয়ে নাতিদীর্ঘ একটি উপন্যাস। লিখেছেন খ্যাতিমান নাট্যকার লেখক কাজী মাহমুদুর রহমান।