যশোর অফিস
মুক্তিযুদ্ধের সংগঠক, যশোরের বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ফারাজী শাহাদাত্ হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২০ অক্টোবর)। তিনি বিভিন্ন সময় যশোর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক, ভারপ্রাপ্ত সভাপতি, শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এতিমদের মধ্যে খাবার বিতরণ, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জন্য দোয়া কামনা করেছেন তার বড় ছেলে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।