রূপালী লাইফ ইনসিওরেন্স কোং লিঃ-এর প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ মুস্তাফিজুর রহমানের আজ ২০তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের ২০ অক্টোবর তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে সন্দ্বীপের সংসদ সদস্য নির্বাচিত হন। তার বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডসহ ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স, কর্ণফুলী ইনসিওরেন্স, সন্ধানী লাইফ ইনসিওরেন্স, রূপালী ইনসিওরেন্স এবং বাংলাদেশ কমার্স ব্যাংকসহ বহু আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।