এসএফসি (আর্মি) কার্যালয়ে শেখ রাসেল দিবস উদ্যাপিত

 ‘শেখ রাসেল দিবস’-এর এবছরে প্রতিপাদ্য বিষয়  ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’। সোমবার বেলা সাড়ে ১১টায় সিনিয়র ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) কার্যালয়ের সভাকক্ষে সব কর্মকর্তা/কর্মচারীর সমন্বয়ে ছোট বন্ধু রাসেল সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় এ কার্যালয়ের সিনিয়র ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা সভাপতিত্ব করেন।  বক্তব্যের শুরুতে শেখ রাসেলের পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলের মাতা মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। —আইএসপিআর