সাফের সেরা একাদশে তিন বাংলাদেশি

দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে যেতে না পারলেও পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের মুগ্ধ করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে চতুর্থ হয়েছে লাল-সবুজ বাহিনী।

টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলেছেন বাংলাদেশি ফুটবলাররা। সেটিরই যেন পুরস্কার পেলো। সাফের সেরা একাদশে জায়গা পেয়েছেন ৩ বাংলাদেশি। এর মধ্যে মধ্যমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়া এবং ডিফেন্সে তপু বর্মণ ও ইয়াসিন আরাফাত সুযোগ পেয়েছেন।

একাদশে সুযোগ পাওয়া অন্যরা হলেন- গোলরক্ষক গুরপ্রিত (ভারত), ডিফেন্ডার প্রিতাম কোটাল (ভারত), ডিফেন্ডার ডাকসন পুসলাস (ভারত), মিডফিল্ডার লালেঙমাওয়াইয়া রালতে (ভারত), রাইটব্যাক আনজান বিসতা (নেপাল), লেফটব্যাক আয়ুশ ঘালান (নেপাল), ফরোয়ার্ড সুনীল ছেত্রী (ভারত) ও ফরোয়ার্ড আলি আশফাক (মালদ্বীপ)।

ইত্তেফাক/টিএ