গলাচিপায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

সরকারি গলাচিপা কলেজ শাখার ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ। কলেজের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে কলেজ শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি কলেজের চারপাশ হয়ে কলেজ চত্বরে শেষ হয়। গত ৫ ফেব্রুয়ারি ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে মেহরান হাসান, ইমরান মাতুব্বর, সরোয়ার, শাহেদ গুরুত্বর আহত হয়।