‘পদ্মাপূরাণ’ মুক্তির মধ্যে দিয়ে যেন বাংলাদেশের সিনেমা হলগুলো আবারো নড়েচড়ে বসেছে। প্রাণ ফিরে পাচ্ছে ঝিমিয়ে পড়া প্রেক্ষাগৃহগুলো। গত ৮ অক্টোবর মুক্তির পর থেকেই আলোচনায় আছে রাশিদ পলাশের এই ছবিটি। আজ থেকে ছবিটি মুক্তি পাচ্ছে ফরিদপুরের বনলতা এবং বরিশালের অভিরুচিতে। একইসঙ্গে ঢাকার সৈনিক ক্লাবেও দেখা যাবে ছবিটি। এছাড়া ঢাকার বাইরেও বিকল্প প্রদর্শনীতে যাচ্ছে পদ্মাপূরাণ। ১ নভেম্বর রাজশাহীর পদ্মাপাড়ে প্রদর্শনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে এই বিকল্প প্রদর্শনী। এরপর পর্যায়ক্রমে সারাদেশে প্রদর্শিত হবে ছবিটি।