গত ২০ অক্টোবরও জামিন মেলেনি মাদক মামলায় আটক শাহরুখ পুত্রের। তবে ছেলের জামিনের জন্য এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন শাহরুখ। উচ্চ আদালতে আগামী ২৬ অক্টোবর তার জামিন শুনানির দিন ধার্য হয়েছে। এদিকে গতকাল শাহরুখের বাড়িতে তল্লাশি চালিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সদস্যরা। এছাড়া বলিউডের উঠতি নায়িকা অনন্যা পান্ডের বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনসিবি। শুধু তাই নয়, অনন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে এনসিবি কার্যালয়ে তলব করা হয়। উল্লেখ্য, আরিয়ান গ্রেফতারের পর সেই মামলার তদন্তে উঠে এসেছে অনন্যার নাম। তিনিও মাদক গ্রহণ করেন বলে তথ্য পেয়েছে এনসিবি। এছাড়া অনন্যার সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এনসিবি। এদিকে আরিয়ানের জামিনের শুনানি, শাখরুখ ও অনন্যার বাড়িতে তল্লাশি এবং অনন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে বলিউডে!