মহেশপুরে ইউপি নির্বাচনে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ঝিনাইদহের মহেশপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা রিটার্নিং অফিসার। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইমরান হোসেন প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর আগে ভোটে প্রার্থী হতে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ মেম্বার পদে ৪০৭ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২২ জন মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মহেশপুর উপজেলায় ১১ নভেম্বর ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ব্যাপারে উপজেলা রিটার্নিং অফিসার ইমরান হোসেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সব প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় বৈধ ঘোষণা করা হয়েছে।