জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদ্যাপন উপলক্ষ্যে সম্প্রতি রাজশাহী নগর ভবন চত্বরে আদিবাসী সাঁওতাল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল উপহার দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জনতা ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
-----------------------------------------------
আইএফআইসি ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখা এবং গ্ল্যামার ড্রেস লিমিটেডের মধ্যে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং-সুবিধা প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে গ্ল্যামার ড্রেসের এমডি কাওছার হোসেন ও আইএফআইসি ব্যাংক, প্রিন্সিপাল শাখার রিটেইল বিজনেসের রিলেশনশিপ ম্যানেজার নাঈমা চৌধুরী কায়েস চুক্তিতে স্বাক্ষর করেন
--------------------------------------------------
উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন গতকাল গাজীপুরে ব্যাংকের টঙ্গী শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। মো. আব্দুল খালেক মিয়া (মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান-ঢাকা উত্তর অঞ্চল), মো. রবিউল হাসান (মহাব্যবস্থাপক-জনসংযোগ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
----------------------------------
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ, কুমিল্লা, নোয়াখালী জোন ও খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডিএমডি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী