মানিকগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনে উদ্যোগ

মানিকগঞ্জে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ১০টি ইউনিয়নের ১১ জন ভিক্ষুককে রিকশা ও মুদি দোকানের মালামাল এবং কিশোর-কিশোরী ক্লাবের উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সমাজসেবা ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১১ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে চার জনকে রিকশা ও সাত জনকে মুদি দোকানের মালামাল দেওয়া হয়। সেই সঙ্গে কিশোর- কিশোরী ক্লাবের সদস্যদের  হারমোনিয়াম, তবলা, কেরামবোর্ডসহ অন্যান্য উপকরণ দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক শফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।