রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী। আওয়ামী লীগের মনোনয়ন কেন্দ্র থেকে চূড়ান্ত হওয়ায় এখানে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে জোরতোড়ের অবসান হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে উপজেলার সম্ভাব্য ১১ জন প্রার্থীর মধ্যে অন্যরা প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও বিজয় নিশ্চিত করতে দলের মনোনীত প্রার্থীর পক্ষে নেতা-কর্মীরা কাজ করবেন।