ঢাকায় চেলসির সাবেক কোচ

ইংলিশ ক্লাব চেলসির সাবেক কোচ আব্রাহাম গ্র্যান্ট বাংলাদেশে দুই দিনের সফরে এসেছেন। বাফুফে তাকে আসার আমন্ত্রণ জানিয়েছে। আব্রাহাম বাফুফের যত কার্যক্রম আছে সবকিছু পর্যবেক্ষন করবেন। তাঁর কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে যদি কিছু করা যায়। শুধু তাই না এই সাবেক কোচ ভারতের ফুটবলেও কাজ করেছেন তাই এখানকার পরিবেশও তার জানা। একাডেমী সহ অন্যান্য যা কিছু আছে সবই পরিদর্শন করবেন আব্রাহাম গ্র্যান্ট।