চীন থেকে সিনোফার্মের আরো ৫৫ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে জানান, সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকাবাহী ফ্লাইট গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এ টিকা গ্রহণ করেন। এর আগে গত ৩১ আগস্ট চীনের সিনোফার্মের টিকার ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ ডোজ দেশে আসে। চুক্তি অনুযায়ী কেনা টিকার পাশাপাশি চীন থেকে উপহার হিসেবে এবং কোভ্যাক্সের মাধ্যমে ৫৫ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।