বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেল দিবস উদ্যাপন করে। বিএইচবিএফসি ১৮ অক্টোবর দিবসটি উদ্যাপনে দিনব্যাপী কর্মসূচি পালন করে। এদিন বিকালে বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে শেখ রাসেলের জীবনভিত্তিক এক আলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। এর আগে কর্পোরেশনের সদর দপ্তরস্থ বঙ্গবন্ধু প্যাভিলিয়নে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি