জার্মানির নোবিলিয়া এবং ইতালির স্মেগ নিয়ে এলো পেন্টহাউস লিভিংস

 

পেন্টহাউস লিভিংস লিমিটেড সম্প্রতি তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে ‘নোবিলিয়া’ এবং ‘স্মেগ’ নামে জার্মানি ও ইতালির দুটি বিখ্যাত ব্র্যান্ড উন্মোচন করেছে। ‘নোবিলিয়া’ একটি জার্মান ব্র্যান্ড, যারা মূলত রান্নাঘরে ব্যবহূত আসবাব নিয়ে কাজ করে এবং গ্রাহকদের শখ ও চাহিদা অনুযায়ী তাদের রান্নাঘর সাজাতে সহায়তা করে। ‘স্মেগ’ একটি ইতালিয়ান ব্র্যান্ড, যা হোম অ্যাপ্লায়েন্স সম্পর্কে নতুন ধারণা তৈরি করেছে। তাদের তৈরি প্রতিটি হোম অ্যাপ্লায়েন্সে রয়েছে নান্দনিকতা এবং শিল্পের ছোঁয়া, যা ব্র্যান্ডটিকে করে তুলেছে অনন্য।