খালিদ আল নাঈম, দশম শ্রেণি
কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয়
খাদ্য, পুষ্টি এবং পরিপাক
৩১. ভিলাস এর কাজ কী?
উত্তর:পরিপাককৃত খাদ্য উপাদান শোষণ করা।
৩২. দেহ খাদ্য শোষিত হওয়ার উপযোগী হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে?
উত্তর:যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে।
৩৩. বিশ্রামরত অবস্থায় আমাদের যে শক্তি খরচ হয় তা কী নামে পরিচিত?
উত্তর:মৌল বিপাক শক্তি।
৩৪. Xerophthalmia এর কতগুলো আনুষঙ্গিক মাত্রা আছে?
উত্তর:সাত থেকে আটটি ।
৩৫. পাকস্থলীতে কোন কোন খাদ্য উপাদানের পরিপাক হয় না?
উত্তর:শর্করা ও স্নেহজাতীয় খাদ্যের।
৩৬. কীসের সহযোগিতায় সরল খাদ্য জটিল উপাদানে পরিণত হয়?
উত্তর:কোষের প্রোটোপ্লাজম নিসৃত এনজাইমের সহযোগিতায়।
৩৭. লসিকা কাকে বলে?
উত্তর:কৈশিক নালির মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার সময় নালির প্রাচীর ছুঁয়ে জলীয় পদার্থ বের হয়। এই জলীয় পদার্থকে লসিকা বলে।
৩৮. কোন অবস্থায় খাদ্য পরিপাক হয় না?
উত্তর:অম্লীয় অবস্থায়।
৩৯. পিত্তরস কেমন বর্ণের? উত্তর:গাঢ় সবুজ বর্ণের।
৪০. রক্তে কীভাবে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে?
উত্তর:রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতের গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় এবং রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে।
৪১. কোনটি অম্লীয় অবস্থায় খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে?
উত্তর:পিত্তরস।
৪২. মর্গে লাশ সংরক্ষণের প্রধান উপাদান কোনটি? উত্তর:ফরমালিন।
৪৩. আমাদের শারীরিক ও মানসিক পরিশ্রমের পরই বিশ্রামের প্রয়োজন কেন?
উত্তর:বিশ্রামের ফলে শরীরের বিভিন্ন অংশ পুনঃ শক্তি সঞ্চয় করে, তাই আমাদের বিশ্রামের প্রয়োজন।
৪৪. বাণিজ্যিক রং শরীরের কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট করে?
উত্তর:যকৃত।