সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এইচএসসি পরীক্ষা:২০২১ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরিনোট

১। একটি বৈধ চেকের মেয়াদ-

(ক) ১৫ দিন                                (খ) ৩ মাস

(গ) ৬ মাস                                  (ঘ) ১ বছর

২। MICR চেক বলতে বোঝায়—

(ক) Magnetic Ink Character Recognition       

(খ) Magnetic Ink Character Realization

(গ) Magnetic Ink Cheque  Recognition           (ঘ) Magnetic Ink Cheque Realization

৩। মিউটিলেটেড চেক কাকে বলে?

(ক) ভবিষ্যত তারিখের চেক                                            (খ) দুই বা ততোধিক অংশে বিচ্ছিন্ন চেক

(গ) তারিখ বিহীন চেক                                                   (ঘ) স্বাক্ষর বিহীন চেক

৪। চেকের বস্তুগত পরিবর্তন করতে পারে-

(ক) আদিষ্ট                               (খ) ব্যাংক

(গ) আদেষ্টা                                 (ঘ) কেন্দ্রীয় ব্যাংক

৫। চেক হলো একটি -                                   

(ক) আদেশ পত্র                           (খ) অনুরোধ পত্র

(গ) উপদেশ পত্র                         (ঘ) ঋণ পত্র

৬। যে চেক পেতে ব্যাংক হিসাবের প্রয়োজন হয় না-

(ক) বাহকের চেক                         (খ) দাগকাটা চেক

গ) ভ্রমণকারীর চেক                   (ঘ) খোলা চেক               

৭। ফাঁকা চেকে থাকে না—

(ক) তারিখ                                  (খ) টাকার পরিমাণ

(গ) স্বাক্ষর                              (ঘ) প্রাপকের নাম

৮। কোন চেকের টাকা ব্যাংক সরাসরি প্রাপককে প্রদান করে না—

(ক) বাহক চেক                             (খ) আদেশ চেক

(গ) দাগকাটা চেক                         (ঘ) খোলা চেক

৯। কোনটি ঋণের দলিল নয়?

(ক) বিনিময় বিল                             (খ) চেক

(গ) অঙ্গীকার পত্র                                         (ঘ) প্রত্যয়পত্র

১০। চেকের মূল পক্ষ কয়টি?

(ক) ২টি      (খ) ৩টি      (গ) ৪টি    (ঘ) ৫টি

১১। অতীতে চেক কী নামে পরিচিত ছিল?

(ক) পাশবই                                                (খ) পাওনা চিঠি

(গ) জমা রশিদ                            (ঘ) উত্তোলন চিঠা

১২। ব্যাংকের নাম উল্লেখ করে দাগকাটা হলে তাকে কী বলে?

(ক) সাধারণ দাগকাটা                    (খ) বিশেষ দাগকাটা

(গ) দ্বৈত দাগকাটা                   (ঘ) সবকটিই

১৩। আধুনিক চেক সর্বপ্রথম কোথায় ছাপানো হয়?

(ক) সুইডেন                                                                (খ) আমেরিকা

(গ) ইংল্যান্ড                                                  (ঘ) চীন

১৪। বাংলাদেশ হস্তান্তরযোগ্য দলিল আইনটি কত সালের?

(ক) ১৮৯১  (খ) ১৮৮১  (গ) ১৮৮৮                 (ঘ)১৯৮১

১৫। বিনিময় বিল সম্পর্কে হস্তান্তরযোগ্য দলিল আইনের কত ধারায় বলা হয়েছে?

(ক) ধারা-৩                (খ) ধারা- ৪ (গ) ধারা - ৫(ঘ) ধারা-৬

১৬। বিনিময় বিল ইস্যু করে কে?

(ক) ব্যাংক  (খ) সরকার (গ) ব্যবসায়ী (ঘ) অর্থ সচিব

১৭। বাংলাদেশ প্রথম উপহার চেক ইস্যু করে কোন ব্যাংক?

(ক) সোনালী ব্যাংক              (খ) জনতা ব্যাংক

(গ) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক               (ঘ) ডাচ্  বাংলা ব্যাংক

১৮। হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন অনুযায়ী বিনিময় বিল কত ঘন্টার মধ্যে স্বীকৃতি দিতে হয়?

(ক) ২৪      (খ) ৪৮     (গ) ৭২                       (ঘ) ৯০      ১৯। বিনিময় বিল প্রত্যাখাত হলে সুদ ও নোটিং চার্জ কে বহন করে?

(ক) আদেষ্টা                                (খ) আদিষ্ট

(গ) ব্যাংক                   (ঘ) অনুমোদিত প্রাপক

২০। পাওনাদার দেনাদারের ওপর কোন দলিল প্রস্তুত করে?

(ক) চেক                     (খ) মানি অর্ডার

(গ) বিনিময় বিল          (ঘ) অঙ্গীকার পত্র        

২১। প্রমিসরি নোটে কোনটির প্রয়োজন নেই?

(ক) গ্রাহকের                               (খ) প্রস্তুতকারীর

(গ) ব্যাংক হিসাবের                      (ঘ) স্বাক্ষরের

২২| প্রমিসরি নোটে কয়টি পক্ষ থাকে?

(ক) ২টি   (খ) ৩টি   (গ) ৪টি   (ঘ) ৫টি

২৩। প্রমিসরি নোট সম্পর্কে হস্তান্তরযোগ্য  দলিল আইনের কত ধারায় বলা হয়েছে?

(ক) ধারা-৩                  (খ) ধারা-৪  (গ) ধারা -৫  (ঘ) ধারা-৬

২৪। হস্তান্তরযোগ্য দলিল হিসেবে কোনটি বেশি প্রচলিত?

(ক) প্রমিসরি নোট          (খ) ব্যাংক ড্রাফট

(গ) চেক                      (ঘ) অঙ্গীকার পত্র

২৫। ব্যাংক হিসেবে মালিকগণকে বিভিন্ন পৃষ্ঠা সংবলিত চেক বই প্রদান করা হয়। এ ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক) ১০,১৫,২০           (খ) ১০,২০,৩০

(গ) ১০,২৫,৫০           (ঘ) ২০,২৫,৫০

উত্তর:

১.গ ২.ক ৩.খ ৪.গ ৫.ক ৬.গ ৭.খ ৮.গ ৯.ঘ ১০.খ ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.গ ১৬.গ ১৭.খ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.গ ২২.ক ২৩.খ ২৪.গ ২৫.গ