বাকৃবির আবাসন সংকট

কৃষি শিক্ষার সর্ববৃহত্ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিক্ষেত্রে গবেষণায় এদেশের নাম উজ্জ্বল করছে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা। বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ১২০০ শিক্ষার্থী ভর্তি করা হলেও আবাসিক ১৩টি হলে আবাসন সংকট প্রকট আকার ধারণ করেছে। প্রতিবছর হলগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুমে থাকতে হয়। এছাড়াও অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ৩ জনের কক্ষে ৫ থেকে ৬ জন করে অবস্থান করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হচ্ছে না। তাই আবাসন সংকট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ছিদ্দিকুর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

 

 

০