আশাহীনতার উপকথা

আগে আমাদের আঙুল ফুলে ফুলে কলাগাছ হতো

আর এখন আঙুল ফুলেফেঁপে ওঠে তালগাছ হয়ে।

আগেও কিছু হয়নি, এবারো কিছু আশা করি না!

ক’দিন আগেই তনুর জন্য হাপিত্যেস করেছিলাম,

বিশ্বজিত্, খাদিজার জন্যও কম কিছু করিনি।

এখন খুউব খুউব ভাঙা চিত্তে ঠিক করে নিয়েছি—

কোনোকিছুতেই আর তেমন কিছু আশা করব না।

[ময়মনসিংহ]