আমি নয়া ডোম গুপ্ত মর্গে কাটাছেঁড়া করি ভুল লাশে,
অপরাধী লাশ টেরা চোখে দেখে ফুলেফেঁপে ওঠে উল্লাসে!
‘নির্দোষ লাশ কাটাছেঁড়া করে নামানো হবে কবরে’,
অপরাধী লাশ প্রাণ ফিরে পায় এই বেপরোয়া খবরে।
অপরাধী লাশ পার পেয়ে যায়।...তার অপরাধ অতীত তো!
এদিকে আমি কাটাছেঁড়া করি ভুল লাশটার সতীত্ব।
[বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়]