ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকের ১০ ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী ও আট সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে জাউয়াবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রেজা মিয়া তালুকদার ও ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রেজা মিয়া তালুকদার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও আব্দুল খালিক স্বতন্ত্র প্রার্থী বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. ফয়েজুর রহমান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের আপিল করার সুযোগ রয়েছে।