চমেক হাসপাতালে রোগীদের জন্য চালু হলো হেল্প ডেস্ক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আগত রোগীদের সহায়তা প্রদানের লক্ষ্যে ১২ নং ওয়ার্ড হূদরোগ বিভাগে হেল্প ডেস্ক চালু হয়েছে। রোটারী ক্লাব অব চিটাগাং মেরিন সিটির সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির উদ্যোগে স্থাপিত হেল্প ডেস্ক গতকাল বুধবার উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাছিরউদ্দিন। এসময় মেয়র বলেন- অসহায় রোগীরা বর্তমানে অনেক বেশি সহায়তা পাচ্ছেন।

হাসপাতালের চিকিত্সা সেবার মানও অনেক বেড়েছে। এটি ধরে রাখতে হবে। রোগী কল্যাণ সমিতির সকল কাজে চট্টগ্রাম সিটি করপোরেশন সবসময় সহায়তা করবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেনউদ্দিন আহমদ, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হূদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রবীর কুমার দাশ প্রমুখ।