তারকা বচন

আসলে প্রতিটি সময়ই তো নতুন। আজ যারা পুরোনো হয়ে গেছেন তারাও এক সময় ভালো ভালো কাজ করেছেন। সব সময়ই নতুন কেউ না কেউ থাকেন। আজ যারা নতুন, তাদের ব্যতিক্রমী দিকটা হচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গি ও গল্প বলার ধরন নতুন। তারা নতুন চোখ দিয়ে দেখে। এখনকার নতুন নির্মাতারা গল্প বলার পুরোনো ফরমেট থেকে বেরিয়ে এসে আধুনিক গল্প বলার ধরন রপ্ত করছে বলে মনে হয়েছে।

গল্পের ধরন পরিবর্তন প্রসঙ্গে অভিনেতা ফজলুর রহমান বাবু

থ্রি ইডিয়টস আর তালাশ ছবির পর আমরা আবার একসঙ্গে আসতে চলেছি। আর তাই আমি অত্যন্ত উত্সাহিত আর উত্তেজিত। আমরা এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছি। বিশেষ করে আমির প্রচুর পরিশ্রম করেছে। করোনা আবহের মধ্যে দিল্লিতে আমার অংশের শুটিং সম্পূর্ণ করেছি। মহামারির মধ্যে আমি এই ছবির সেটে প্রথমবার গিয়েছিলাম। সেটে কোভিড সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে ছিলাম। তাছাড়া ছবিটির চিত্রনাট্য দুর্দান্ত। আর আমার বিশ্বাস, ছবিটি সবাই দারুণ পছন্দ করবেন।

আমির খানের সঙ্গে আবারো অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী

কারিনা কাপুর খান