চট্টগ্রাম অফিস
নানা কর্মসূচির মধ্যে দিয়ে চট্টগ্রামে বিশ্ব বেতার দিবস পালিত হয়। গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব বেতার দিবস উদ্বোধন করেন। এছাড়া বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মাওলা, বেতার চট্টগ্রাম কেন্দ্রের বার্তা নিয়ন্ত্রক গোপাল চন্দ্র দেব প্রমুখ।
সিভাসু’তে কৃষিবিদ দিবস পালন
বিভিন্ন আয়োজনে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল বুধবার ‘কৃষিবিদ দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এরপর শিক্ষক সমিতির পক্ষ থেকেও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।