সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতিকালে ৩৭ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

বুধবার বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে সাগর পাড়ি দিতে ক্যাম্প ছেড়েছে বলে আটককৃতরা জানায়।

উখিয়া থানার এএসআই মহিউদ্দিন জানান, তাদের পরিস্থিতি দেখে মনে হয়েছে দালালের মাধ্যমে তারা মালয়েশিয়ার উদ্দেশ্য চলে যাচ্ছিল।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, এ ঘটনায় মানবপাচার আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।