ফেনীতে গাছের সঙ্গে ধাক্কায় পিকআপের চালক-সহযোগীসহ ৩ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বোগদাদিয়া কনভেনশন হলের সামনে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপের চালক-সহযোগীসহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন পিক আপটির চালক গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকার মো. সুজন (২৭), পিকআপটির সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মো. শামিম হাসান, চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসী তলা এলাকার শহিদুল ইসলাম (২৭)।

ফেনীর বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় গুরতর আহত হয় তিনজন পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।