এএফসি কাপ অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইয় খেলতে বাংলাদেশ ফুটবল দল আজ উজবেকিস্তান যাবে। ভোরেই ফুটবল দলের রওনা দেবার কথা রয়েছে। উজবেকিস্তানে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও আছে কুয়েত এবং সৌদি আরব। ১১টি গ্রুপে এশিয়ার দলগুলো বাছাইয়ে খেলছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন এবং গ্রুপ সেরা রানার্সআপ দল বাছাইয়ে খেলবে। সব মিলিয়ে ১৫টি দল খেলবে। এই ১৫ দলের মধ্যে উজবেকিস্তান থাকলে সেই ক্ষেত্রে সেরা পঞ্চম রানার্স আপও দলও চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের তিন প্রতিপক্ষই শক্তিশালী। তবে কোচ মারুফুল হক বললেন,‘স্বাগতিক দল হিসাবে উজবেকিস্তান সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাচ্ছে। আমরা অন্য দুই ম্যাচ নিয়ে ভাবছি। কুয়েত এবং সৌদি আরবের কাছ থেকে চার পয়েন্ট পেতে চাই। আমরা মূল পর্বে খেলতে চাই।’ অনূর্ধ্ব ২৩ দলের অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাকে। আর সহকারী অধিনায়ক হয়েছেন রহমত মিয়া। অনূর্ধ্ব-২৩ ফুটবলেও আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাশ রূপু। অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ইউসুফ জুলকারনাইন। তার জন্য কঠিন পরীক্ষ দলে টিকেছেন এবার আসল পরীক্ষায় টিকতে হবে। কোচ মারুফের কাছে তালিম নিয়েছেন ইউসুফ। গতকাল বাফুফেতে সংবাদ সম্মেলনে মারুফ বললেন,‘ইউসুফ জুলকারনাইন টেকনিক্যালি সাউন্ড। টেকনিক্যালি ধীরে ধীরে উন্নতি করছে। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’