উখিয়ায় যুবকের লাশ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ায় এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, টেকনাফ লেদা ক্যাম্পের মো. আলম (২২) ৫ দিন আগে বালুখালী ক্যাম্প এসে নিখোঁজ হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া থানা পুলিশ ক্যাম্প একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভিতর থেকে আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করে।