স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
মাদারবাড়ি শোভনীয়া ক্লাব এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে।
গত মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাকিবুলের দেয়া একমাত্র গোলে শোভনীয়া ক্লাব ১-০ ব্যবধানে কর্ণফুলী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা তুলে নেয়। সাকিবুল ইসলাম ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গোলটি করেন।
চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই কিশোর ফুটবল লিগ।