সাদার্ন ইউনিভার্সিটির শুভ সূচনা

আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

দখিনা-আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন সাদার্ন ইউনিভার্সিটি।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সাদার্ন ইউনিভার্সিটি ১০ ইউকেটে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে।

এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।