ইশোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব-বাঁধন

 

ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের অন্যতম জনপ্রিয় দুজন তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অনলাইন বিক্রয়ে এক নম্বর ফার্নিচার ব্র্যান্ড হয়ে ওঠার এবং দেশের সর্বত্র ও প্রতিটি পরিবারে বিশ্বমানের ডিজাইন পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের পেছনে রয়েছেন খ্যাতিমান এ দুই তারকা। সাকিব বিশ্বের অন্যতম বিখ্যাত ও সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তার হাত ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে স্থান দখল করে নিয়েছে। অন্যদিকে বাঁধন দেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে তিনি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড শো কান চলচ্চিত্র উত্সবে স্থান করে নিয়েছেন। ইশোর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘সাকিব ও বাঁধনকে পাশে পেয়ে আমরা আনন্দিত। আমাদের ভিশন ও ব্র্যান্ডের প্রতি তারা দুজনই আস্থাশীল, যা আনন্দের মাত্রা আরো বাড়িয়ে তুলেছে। —প্রেস বিজ্ঞপ্তি।