গাজীপুর প্রতিনিধি
কৃষিবিজ্ঞানী ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. দেবাশীষ সরকারকে গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে বারির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পান। ড. দেবাশীষ সরকার ১৯৯০ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের লাক্ষা গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি নিয়মিতভাবে কীটতত্ত্ব বিভাগ, বারি, গাজীপুর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতিপ্রাপ্ত হন। তিনি জয়পুরহাট জেলায় ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।