খন্দকার মোশতাকের বাড়ি দাউদকান্দির দশপাড়ায় মানববন্ধন, প্রতিবাদ সভা

শনিবার বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের বাড়ি দাউদকান্দি উপজেলার দশপাড়াতে আওয়ামী লীগের উদ্যোগে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

খুনি খন্দকার মোশতাকের কারণে বিভাগ থেকে ‘কুমিল্লা’র নাম বাদ দিয়ে ‘মেঘনা’ হওয়ায় বা কুমিল্লা নামটি থেকে বঞ্চিত হওয়ায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা আওয়ামী লীগের নেত্রী জেবুন্নেছা জেবু, লায়লা হাসান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, হেলাল মাহমুদ, শ্রমিকলীগ নেতা রকিবউদ্দীন রকিব প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভার্চুয়ালি উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কুমিল্লা নামের পরিবর্তে মেঘনা নামে কুমিল্লা অঞ্চলে বিভাগ করার কথা উল্লেখ করেন।