ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলার দৌলতখানের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় সাত জেলেকে আটক করেছে মত্স্য বিভাগ। শনিবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, পাঁচ কেজি ইলিশ ও একটি ট্রলার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে কারাদণ্ড প্রদান করেন দৌলতখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ। দৌলতখান উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার মেঘান নদীতে মাছ শিকার করার সময় অবৈধ কারেন্ট জাল, ইলিশ ও ট্রলারসহ সাত জেলেকে আটক করেছি। পরে রাতেই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।