কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর নাব্যতা বাড়াতে রবিবার বিআইডব্লিউটিএ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথ অভিযান চালিয়ে দ্বিতীয় তলা ভবনসহ ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
২০১৯ সালের ২৯ জানুয়ারি থেকে বুড়িগঙ্গা নদীর উভয় পাড়ে উচ্ছেদ চালিয়ে এ পর্যন্ত প্রায় ৪ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারের নির্দেশনা মতে ঢাকার চার পাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর তীর থেকে গত দুই বছর ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএ উচ্ছেদ কমিটি। ঢাকা নদী বন্দর পরিচালক গুলজার আলী জানান, রবিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তারা।