মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
জানাজায় অংশ নিতে যাওয়ার পথে গাছ চোরদের কবলে পড়ে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন মঞ্জু মণ্ডল (৫৫) নামে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামকস্থানে। রবিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত মঞ্জু মিরপুর পৌরসভার তালতলা মহল্লার মৃত আবুল কাশেম মণ্ডলের ছেলে।