g জামালপুর প্রতিনিধি
মেলান্দহ পৌরসভার মধ্য শাহাজাতপুর আহম্মদনগর মাদ্রাসা-মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে ১০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিষয়টি এলাকাবাসীর নজরে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসীরা জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কঙ্কাল চুরির উদ্দেশে কবরস্থান খোঁড়ার পর দু’একটি কবরে অর্ধগলিত লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রত্যক্ষ করার জন্য উত্সুক জনতা দিনব্যাপী ভিড় জমাতে থাকে। খবর পেয়ে মেলান্দহ থানার এস.আই নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দু’টি মার্তুল, একটি ব্যাগ ও দুষ্কৃতকারীদের ব্যবহূত ফেলে যাওয়া কিছু কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ, কবরস্থানের পাশেই আহাম্মদনগর মাদ্রাসা-মসজিদ এবং আবাসিক এলাকা থাকা সত্ত্বেও কিভাবে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটলো তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।