চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের সঙ্গে জড়িত অভিযোগে র্যাব সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবুকে (৪২) ঢাকা মেট্রোপলিটন এলাকার আদাবর রিং রোড থেকে শনিবার রাতে গ্রেফতার এবং পরে তার স্বীকারোক্তিতে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি এসএমসি, একটি একনলা বন্দুক, একটি ৭.৬৫ মি.মি পিস্তল, একটি রিভলবারসহ চারটি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও আলামতসহ আসামির বিরুদ্ধে গতকাল রবিবার কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।