মানিকগঞ্জে ধর্ষণ মামলায় দুই পুলিশ কর্মকর্তার ৬ দিনের রিমান্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকবাংলোতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই পুলিশ কর্মকর্তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বেলা দেড়টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এর বিচারক মোহাম্মদ গোলাম সারোয়ার আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।