পঞ্চম শ্রেণির পড়াশোনা:গণিত

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

 

গড়

 

১. গড় কাকে বলে?

উত্তর:কতগুলো রাশির যোগফলকে তাদের রাশির সংখ্যা দ্বারা ভাগ  করলে যে ফল পাওয়া যায়  তাকে ঐ রাশিগুলোর গড় বলা হয়।

২. গড় x রাশিগুলোর সংখ্যা = কত?

উত্তর :রাশিগুলোর যোগফল।

৩. গড় থেকে কীভাবে রাশিগুলোর যোগফল পাওয়া যায়?

উত্তর:নিচের সূত্র থেকে রাশিগুলোর যোগফল পাওয়া যায়।

রাশিগুলোর যোগফল=গড়x রাশিগুলোর সংখ্যা।

৪. গড় হতে রাশিগুলোর সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর:রাশির সংখ্যা = রাশিগুলোর যোগফল x গড়।

৫. ৮টি রাশির যোগফল ৯৬, রাশিগুলোর গড় কত?

উত্তর:১২।

৬. জুলাই মাসে দৈনিক গড়  বৃষ্টিপাতের পরিমাণ ৫৫ সে.মি. হলে, মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

উত্তর:১৭০৫ সে.মি.।

৭. ১৪, ১৬, ২০, ২২ ও ২৩ এর গড় কত হবে?

উত্তর:১৯।

৮. ১২টি সংখ্যার যোগফল ২০৪। সংখ্যাগুলোর গড় কত?

উত্তর:১৭।

৯. ১৪টি রাশির গড় ২৫। এদের যোগফল কত?

উত্তর:৩৫০।

১০. কতগুলো রাশির যোগফল ৬৬৫। এদের গড় ১৯ হলে রাশির সংখ্যা কত?

উত্তর:৩৫।

১১. এক দম্পতি ও তাদের তিন কন্যার বয়সের গড় ১৯ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত?

উত্তর:৯৫ বছর।

১২. রাসেল জামাল অপেক্ষা ১০ বছরের বড়। জামালের বয়স ৮ বছর। দুজনের গড় বয়স কত?

উত্তর:১৩ বছর।

১৩. এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে কলমের গড় মূল্য কত?

উত্তর:৫ টাকা।

১৪. ১২ জোড়া পেনসিলের দাম ১৯২ টাকা হলে, পেনসিলের গড় মূল্য কত?

উত্তর:৮ টাকা।

১৫. একটি পাত্রে জীবিত মাছের গড় মূল্য ৫০ টাকা। ঐ পাত্রের ১২টি বাদে বাকি মাছ মরে গেল। জীবিত মাছের মোট মূল্য কত?

উত্তর:৬০০ টাকা।