মুহম্মদ আনিসুল হক
২৬ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ১০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শনি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :৮ ও ৯। শুভ বার :শনি ও মঙ্গল। শুভ রত্ন :নীলা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। পুরনো কোনো পুনরাক্রমণ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী কাজ করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দাম্পত্যক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। আজ কোনো চুক্তি সম্পাদন করবেন না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। অন্যথায় পরীক্ষায় আশানুরূপ সাফল্য নাও পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পথ চলাচলে সতর্ক থাকুন। শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। উত্তেজনা পরিহার করুন। অসুস্থ মায়ের খেয়াল রাখুন।
০