শোক সংবাদ

মমতাজ বেগম

পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম শওকত আলী তালুকদারের স্ত্রী ও যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসুর শাশুড়ি মমতাজ বেগম (৬৮) আর নেই। বুধবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মমতাজ বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১ঘটিকায় কাউখালী উত্তর বাজার বালুর মাঠ (পুরাতন হাসপাতাল) মাঠে জানাজা  শেষে দাফন করা হবে।মমতাজ বেগমের মৃত্যুতে জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান  আনোয়ার হোসেন মঞ্জু এম,পি গভীর শোক  প্রকাশ করেছেন।  এ ছাড়া মমতাজ বেগমের মৃত্যুতে কাউখালী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক শোক বার্তায়  শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মাবিয়া খাতুন

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিমের মা মাবিয়া খাতুন (৮৫) গত সোমবার রাত ১০টায় নগরীর পাঁচলাইশস্থ পার্কভিউ হসপিটালে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজেউন)। তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর মেহেদিবাগ সিডিএ জামে মসজিদ মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা এবং রাঙ্গুনিয়ার আকবর সিকদারপাড়াস্থ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।