গাজীপুরে গ্রেফতার ৫ গরু চোর

গাজীপুর থেকে সংঘবদ্ধ গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে নগরীর বাসন থানা পুলিশ। মহানগরীর চান্দনা চৌরাস্তা এবং কালিয়াকৈরের চান্দুরা পল্লী বিদ্যুত্ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরির তিনটি গরু ও চুরির কাজে ব্যবহূত একটি ট্রাক উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার শিবগঞ্জের ফিরোজ হোসেন ও মিজানুর রহমান, একই জেলার শেরপুরের মুকুল প্রামাণিক ও সোনাতলা এলাকার মাহমুদুল হাসান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার আবু সাঈদ ফকির। তারা চান্দুরা পল্লী বিদ্যুত্ এলাকা ভাড়া থেকে গরু চুরি করতো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, গরু চোরদের সর্দার ট্রাক মালিক বগুড়ার শিবগঞ্জের করিমকে খোঁজা হচ্ছে।