মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ও স্কুল স্টুডেন্টন্স ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া অঙ্গন ও ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দাসমা স্টেডিয়ামে দুই দলে ৩২টি প্রবাসী বাংলাদেশিদের টিম অংশগ্রহণ করেন।
খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পোর্টিং ক্লাব। এদিকে স্কুল শিক্ষার্থীদের অন্য আরেকটি ম্যাচে চ্যাম্পিয়ন হয় আমবাই ফুটবল টিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- ডিফেন্স এর্টাচী আবু নাসের,শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আখতারসহ কুয়েতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
ইত্তেফাক/আরকে