জাতিসংঘে তাইওয়ানের ভূমিকা বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র যে প্রচেষ্টা চালাচ্ছে তার কঠোর সমালোচনা করে চীন বলেছে, স্ব-শাসিত এ দ্বীপটির বিশ্ব সংস্থায় যোগ দেয়ার কোনো অধিকার নেই। খবর আল-জাজিরা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাইওয়ান বিষয়ক মুখপাত্র মা শাওকুয়াং আজ (বুধবার) রাজধানী বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাতিসংঘ হচ্ছে স্বাধীন-সার্বভৌম দেশের আন্তর্জাতিক সংস্থা কিন্তু তাইওয়ান চীনের অংশ। তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী চীন হচ্ছে পুরো চীনের একমাত্র বৈধ সরকারি প্রতিনিধি। তিনি জোর দিয়ে বলেন, তাইপের জাতিসংঘে যোগ দেয়ার কোনো অধিকার নেই। এ সময় তিনি তাইপের রাজনৈতিক নেতাদের জাতিসংঘে যোগ দেয়ার বিষয়ে অলীক কল্পনা ভুলে যাওয়ার পরামর্শ দেন।
ইত্তেফাক/এফএস