বই মেলায় তানভীর তারেকের ‘নানা রঙের মনগুলি’

চলতি অমর একুশে বই মেলায় গত ১০ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাচ্ছে প্রখ্যাত সাংবাদিক ও লেখক তানভীর তারেকের 'নানা রঙের মনগুলি'। বইটি পাওয়া যাচ্ছে মেলায় অবস্থিত ভাষাচিত্রের স্টলে। স্টল নম্বর ১২৯-১৩০-১৩১।

নিজের লেখা এই বই নিয়ে তানভীর তারেক বলেন, 'বরেণ্য কইয়েকজন মানুষদের সঙ্গে আলাপচারিতা রয়েছে এই বইতে। সবাইকে নিমন্ত্রণ। আসুন বইমেলায়। দেখা হোক, কথা হোক'।

এছাড়াও লেখালেখির প্রসঙ্গে লেখক বলেন, 'লেখালেখির ক্ষেত্রে আমি আলাদা স্বত্তা হিসেবেই কাজটা করি। এটা আমার নিজস্ব ভালো লাগার জগত। অনেকেই বলেন আমি গানের মানুষ। এর ভেতরে লেখালেখিটা কেন! তাদেরকে বলি আমি গানটা নেশা হলেও গত ১৫ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে একাধিক পত্রিকার কয়েক হাজার পৃষ্ঠায় আমি লিখেই জীবিকা নির্বাহ করছি। তাই এটা আমার নিজস্ব ও পরিচিত জগৎ। হয়তো বই প্রকাশনার ক্ষেত্রে আমি মাত্র ৩ বছর। কিন্তু ভেতরের চর্চা এক যুগেরও বেশি সময় ধরে'।

আরও পড়ুন:  ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে ‘গুগল প্লাস’

তানভীর তারেকের লেখা অন্যান্য বইগুলো হলো অপ্রচারিত মিডিয়া গসিপ (গণমাধ্যম বিষয়ক প্রবন্ধ), সিদ্ধপল্লীর পতিতা (গল্পগ্রন্থ), লীলামহল (উপন্যাস), বানোয়াট বাস্তব (গল্পগ্রন্থ), আলোমহল (রাজনৈতিক থ্রিলার উপন্যাস), পরনর (উপন্যাস), তোমার কথা বলিতে ব্যাকুল (গল্প সংকলন), একলা কোলাহল (উপন্যাস)।

ইত্তেফাক/জেডএইচডি